
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পিচ্যুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে। প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগামী ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পিচ্যুয়াল বন্ডের হচ্ছে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির আকার ৪শ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০০।
প্রতিষ্ঠানটি অর্ধবাষিক হিসেবে মুনাফা বা সুদ দিয়ে থাকে। সর্বশেষ অর্ধবার্ষিকেও এই বন্ডের ইউনিটধারীদের ১০ শতাংশ মুনাফা দেওয়া হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments