বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশের চতুর্থ জেনারেশনের বেসরকারি ব্যাংক মিডল্যান্ডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিও আবেদন চলবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিডল্যান্ড ব্যাংক ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংকটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ করা টাকা সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিওর খরচ মেটাবে।

মিডল্যান্ড ব্যাংকে তাদের কার্যক্রম শুরু করে ২০১৩ সালের ৩ মার্চ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ্জামান ও চেয়ারম্যান মিসেস নিলুফার জাফর উল্লাহ।

২০১৮ সালে ব্যাংকটি ৬৫ কোটি ৩ লাখ টাকা মুনাফা করে। পরের বছর তাদের মুনাফা হয় ৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আর ৬৫ কোটি ৬৪ লাখ টাকা মুনাফা করে ২০২০ সালে।

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৬ হাজার ৯০১ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে ৬ হাজার ১৬১ কোটি ৪৭ লাখ টাকার দায় এবং ৭৪০ কোটি ৪৩ লাখ টাকার মূলধন আছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৩ টাকা, মুনাফা ৯০ পয়সা আর নগদ অর্থপ্রবাহ ২ টাকা ৫২ পয়সা।

মিডল্যান্ড ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। বিএসইসি মিডল্যান্ড ব্যাংকের প্রতি পরিচালককে ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত দিয়েছে। পাশাপাশি উদ্যোক্তা পরিচালকদের সম্মিলতিভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত দেয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments