মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার বিওতে জমা
spot_img
spot_img

মিডল্যান্ড ব্যাংকের আইপিও শেয়ার বিওতে জমা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছে ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। কিন্তু তালিকাভুক্তির পর এ দুই ব্যাংকে বিনিয়োগ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।এদিকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও অনেক পিছিয়ে থাকা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আন্ডার সাবস্ক্রিপশন হয়েছিলো। গত ২৩ ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিও আবেদন শেষ হয়েছিলো। প্রয়োজনের তুলনায় প্রায় ২৬ শতাংশ কম বিনিয়োগকারী মিডল্যান্ড ব্যাংকের শেয়ার পেতে আবেদন করেছিলেন। বুধবার, ২২ মার্চ মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য গত ১৬ ফেব্রুয়ারি থেকে বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এসময়ে ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে। এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন। যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে। তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটারকে ২৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনতে হবে।

তবে বিএসইসি সূত্র জানিয়েছিল, শেয়ারবাজারের মন্দা অবস্থা ও ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কম হওয়ায় আন্ডার সাবস্ক্রিপশন হয়েছিলো। তবে ইস্যু বাতিল হয়নি।

এদিকে ইনভেস্টমেন্ট ইনকাম ও অপারেটিং প্রফিটের দিক থেকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে ইউনিয়ন ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকাম হয়েছে ৬০৪ কোটি টাকা, অপারেটিং প্রফিট হয়েছে ৩৫৯ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকাম হয়েছে ৫০১ কোটি টাকা, অপারেটিং প্রফিট হয়েছে ২৬৮ কোটি টাকা। অন্যদিকে মিডল্যান্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ইনকাম হয়েছে ১৩৫ কোটি টাকা, অপারেটিং প্রফিট হয়েছে ১৫৭ কোটি টাকা। অর্থাৎ ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে অনেক পিছিয়ে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

গ্লোবাল ইসলামী ব্যাংকের ইপিএস পুঁজিবাজারে আসার সময় ইপিএস দেখিয়েছে ২ টাকা। ইউনিয়ন ব্যাংক ইপিএস দেখিয়েছে ১.৭৭ টাকা। সেখানে মিডল্যান্ড ব্যাংক ইপিএস দেখিয়েছে মাত্র ৯০ পয়সা। সদ্য তালিকাভুক্ত দুই ব্যাংকের তুলনায় মিডল্যান্ড ব্যাংক অনেক পিছিয়ে।

এছাড়াও এ ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা।

উল্লেখ্য, এর আগে মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন দেয়া হয়েছিলো। ব্যাংকটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ করা টাকা সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিওর খরচ মেটাবে। মিডল্যান্ড ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments