ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ১০ টাকা ৭৩ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১২ পয়সা।
আগামী ৪ জুন সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments