ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ (সোমবার) অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ১৫ এপ্রিল, ২০২৪ তারিখ যথাক্রমে বিকেল ৩ টা, সাড়ে ৩ টা এবং ৪টায় হাইব্রিড মাধ্যমে ৩০-৩১ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ বিসিআইসি ভবনে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৯ ফেব্রুয়ারি, ২০২৪।
কোম্পানিটি ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ৩০ জুন এ শেষ হওয়া অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করে। এতে শেয়ারহোল্ডারদের অনুমোদন ও সম্মতির জন্য আলোচ্য সভা করবে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments