সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমিলল সেন্সর ছাড়পত্র, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’ মুক্তি ঈদে
spot_img
spot_img

মিলল সেন্সর ছাড়পত্র, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’ মুক্তি ঈদে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদের বাকি দুই সপ্তাহের কম; অথচ এখনো ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’ ছাড়া আর কোনো সিনেমার তেমন প্রচার চোখে পড়ছে না। এবার মুক্তি তালিকায় যুক্ত হল ‘রিভেঞ্জ’।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

অ্যাকশনধর্মী এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই প্রচারণা শুরু হবে সিনেমাটির।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। ঈদের চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না। আমি সবসময় বড় সিনেমার সঙ্গে পাল্লা দিতে চাই। এবারও তাই হবে।

এখন পর্যন্ত ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে রায়হান রাফীর ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও এম রাহিমের ‘জংলি’ সিনেমার। এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের জংলি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments