ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রেশমিকা মান্দানা ও সিদ্ধার্থ মালহোত্রার আলোচিত সিনেমা ‘মিশন মজনু’ ২০২০ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। সিনেমাটির মাধ্যমে বলিউডে নিজেকে প্রকাশ করার কথা ছিল রেশমিকার। তবে করোনার কারণে সঠিক সময়ে সিনেমাটি মুক্তি পায়নি।

জানা যায়, চলতি বছরের জুনে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। তবে সেই তারিখও বদলে যায়। এরপর থেকেই সিনে প্রেমীরা সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় ছিলেন। অবশেষে মুক্তির কথা জানিয়েছেন নির্মাতা শান্তনু বাগচী। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, প্লাটফর্মে মুক্তির কথা। আগামী ১৮ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের বদলে প্লাটফর্মে “মিশন মজনু” মুক্তি নিয়ে ভক্তদের পাশাপাশি মন খারাপ বরিউডের নাইকা রেশমিকারও।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে রেশমিকা বলেন, সত্যি আমি হতাশ। সিনেমাটির জন্য অনেকদিন অপেক্ষা করেছি।অপেক্ষা যেন শেষ হয় না। ভেবেছিলাম প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসবো। কিন্তু মুক্তির বিষয়টি তো আমার হাতে নেই। নির্মাতা যেটা ভালো মনে করছেন সেটাই করবেন। তবে আমার বিশ্বাস সিনেমাটি ওটিটিতেও দারুণ সাড়া ফেলবে। তাছাড়া দর্শকরাও বলিউড সিনেমায় আমাকে দেখার অপেক্ষায় আছেন। কারণ সিনেমাটি বাস্তব গল্পে নির্মিত হয়েছে। সব মিলিয়ে দারুণ কিছুই আশা করছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.
































Recent Comments