ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা মীর আক্তার হোসাইন লিমিটেডের কাট-অফ প্রাইস ৬০ টাকা নির্ধারিত হয়েছে। এর ১০ শতাংশ কমে অর্থাৎ শেয়ার প্রতি ৬ টাকা কমে আইপিও আবেদন করতে পারবে সাধারণ বিনিয়োগকারীরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বিডিংয়ে সর্বোচ্চ ৯৮ টাকা এবং সর্বনিম্ন ১৪ টাকায় বিডিং হয়। এর আগে কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ৪ অক্টোবর রোববার বিকাল ৫ টা থেকে শুরু হয়ে একটানা ৭ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত চলে।
বিএসইসির তথ্যমতে, কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments