বুধবার, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামুখ খুললেন লাল কার্ড দেখা ফের্নান্দেস
spot_img
spot_img

মুখ খুললেন লাল কার্ড দেখা ফের্নান্দেস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফাইনালে লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। তিনি লাল কার্ড দেখার পর ম্যাচ থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জেতা হয়নি তাই।

ফাইনাল শেষে চুপ থাকলেও ইনস্টাগ্রামে ১ কোটি ৫০ লাখের বেশি অনুসারীদের সঙ্গে নিজের মনের আবেগ ও অনুভূতির কথা ভাগাভাগি করেছেন ফের্নান্দেস। তবে ক্ষমা চাননি তিনি।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া চেলসির এই মিডফিল্ডার লিখেছেন, ‘সময় গড়ালে আপনি বুঝতে পারবেন যে, শুধু ফলাফলের চেয়েও অনেক বড় কিছু রয়েছে। কয়েক বছর ধরে এই দলটি আমাদের সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরেছে। এটিই প্রমাণ করে যে প্রতিযোগিতায় নামা মানে কেবল জেতা নয়, বরং জার্সির জন্য নিজের সেরাটা উজার করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া। এমন একটি দলের অংশ হতে পেরে আমি গর্বিত, যারা সবসময় ঘুরে দাঁড়িয়েছে, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করেছে এবং আত্মমর্যাদা, বিনয় ও দায়বদ্ধতার সঙ্গে দেশের পতাকার এই রংকে রক্ষা করেছে।’

আর্জেন্টাইন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি সব আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। সবসময় আমাদের পাশে থাকার জন্য, প্রতিটি ম্যাচে সমর্থন জোগানোর জন্য, আপনাদের ভালোবাসা ও নিঃশর্ত সমর্থনের জন্য এবং বিশ্বের যে কোন প্রান্তেই হোক না কেন, আমাদের ঘরের মতো অনুভূতি দেওয়ার জন্য ধন্যবাদ।’

দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতি প্রকাশ করে এনসো ফের্নান্দেস আরও লিখেছেন, ‘নিজের দেশের জার্সি গায়ে জড়ানো আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান, আর যখনই দেশের জন্য লড়াই করতে নামব, আমি প্রতিবারই নিজের সেরাটা দিয়ে যাব।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments