ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা পাঁচ কার্যদিবস ধরে পুঁজিবাজার উর্ধ্বমুখী থাকার পর আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে শেয়ার সেল করে মুনাফা তুলছে অধিকাংশ বিনিয়োগকারী। দিনভর উত্থান-পতনে শেষ বেলায় মৃদ্যু কারেকশন দিয়ে আজকের বাজার শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৭ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৫.০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৬.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৮.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আর দিন শেষে মোট ৫৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৭৯৬টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৪৭ হাজার ৮৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৫৯.৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১০৯.৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৩৯.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩০১টির, কমেছিল ৪২টির এবং অপরিবর্তিত থাকে ১১টির। আর দিন শেষে মোট ৫১ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ১০৩টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৩০ হাজার ৯৬৬ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩২ শতাংশ বা ১৮৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৪৯ শতাংশ বা ১২৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২৩৬.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৬২৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৪ লাখ ৯১ হাজার ২৮৭ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৪ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৫৯ টাকা।
























Recent Comments