বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণমুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের কারেকশন দিয়ে সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতায় দৈনিক লেনদেন ও সূচকে নেতিবাচক প্রবণতায় বিরাজ করেছে। তবে লেনদেন হাজার কোটির ঘরে অবস্থান করায় বাজারে গতিশীল অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৭ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১০৪.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৩.০৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ২.৫১ পয়েন্টে কমে অবস্থান করছে ১৭৬১.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৯৭২টি শেয়ার ২ লাখ ৪ হাজার ৮৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫১১৬.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭২ পয়েন্ট কমে অবস্থান করে ১১৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক  পয়েন্ট ২.৭৭ পয়েন্টে বেড়ে অবস্থান করে ১৭৬৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৮৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত থাকে ৫১টির। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৭২৫টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৬৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৩.৭০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৫ শতাংশ বা ১৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৫৬.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮ লাখ ৬১ হাজার ১০৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৮৭২ টাকা।

সে হিসেবে সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৬৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments