রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণমুনাফা তুলছেন বিনিয়োগকারীরা: টানা উত্থানের পর কারেকশন
spot_img
spot_img

মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা: টানা উত্থানের পর কারেকশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা উত্থানের পর সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বর্তমান গতিশীল পুঁজিবাজারে মুনাফা তুলেছেন অনেক বিনিয়োগকারী।

জানা যায়, আজ ৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮.১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৫৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

গতকাল ২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫১৭.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৫৫.১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮০টির, কমে ১০৪টির এবং অপরিবর্তিত রয় ৭৭টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬০৭টি শেয়ার ১ লাখ ৯১ হাজার ৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৮.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬৪.৯২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৫ শতাংশ বা ৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬২৯.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩২ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪২৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments