
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন,২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ অন্তবর্তীকালীনসহ ২ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার (২৬ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০৬ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৭ পয়সা।
এ লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments