
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ফ্যাক্টরীতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ বছরের জন্য মুন্নু ফেবিক্সে পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ ১৬ জুন এ সংক্রান্ত বিষয়ে বি-ট্রেকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্সের পক্ষে কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সামিউল ইসলাম এবং বাংলা ট্রেক গ্রুপের পক্ষে কোম্পানিটির গ্রুপ সিইও এম.জাহাঙ্গীর আলম, এফসিএমএ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, মুন্নু ফেব্রিক্সের ফ্যাক্টরীতে ফিক্সড রেটে ১৫ বছর পাওয়ার সাপ্লাই দেবে বি-ট্রেক যা ফ্যাক্টরীর ৩ লক্ষ স্কয়ার ফিট কাভার করবে।
এ ব্যাপারে মুন্নু ফেব্রিক্সের ডিএমডি রাশেদ সামিউল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা একটি সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করবো যা আমাদের এনার্জি কস্ট কমিয়ে এনে কোম্পানির মুনাফা বৃদ্ধি করবে। এতে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং শেয়ারহোল্ডাররা লাভবান হবে বলে আমরা আশা করি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments