সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদমূলধনী মুনাফার কর হার কমানোয় বাজার মূলধন বেড়েছে
spot_img
spot_img

মূলধনী মুনাফার কর হার কমানোয় বাজার মূলধন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেষ তিন কার্যদিবসে টানা দরপতন ঘটে। তবে মূলধনী মুনাফার কর হার কমানোর প্রজ্ঞাপন জারি হলে টানা দুই কার্যদিবসে ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। এর মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে ৬ হাজার ৪৭৭ কোটি টাকার বাজার মূলধন যোগ হয়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই‘র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ১ হাজার ৯৬৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৪ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে, ডিএসইতে ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ছিল ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকার।

সে হিসেবে সপ্তাহটিতে ডিএসই‘র লেনদেন ৯৪৫ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে।

এছাড়াও, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকায়।

হিসেব অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments