ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

কোম্পানি দুইটি হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং।
কোম্পানি দুটিকে শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ দিলে তার জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এই ভাবে বাড়ছে।
ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানির ২১ জুন শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। যা ০৪ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকায়। এদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিলো গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা। যা ০৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়েছে।
কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বেড়েছে বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.


































Recent Comments