
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৫.৪০ টাকায়। আর ২৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩২.১০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৭০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments