ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির গত ৭ জুলাই ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯০ টাকা ২০ পয়সা। ১৫ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৪০ পয়সা উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments