ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে প্রথম ঘন্টা। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।
এদিন বেলা ১১.০০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৯২ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments