শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমেক্সিকোয় ধরা পড়ল ৩৭ বাংলাদেশি
spot_img
spot_img

মেক্সিকোয় ধরা পড়ল ৩৭ বাংলাদেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চলে দু’টি ট্রেইলার ট্রাকের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসন প্রত্যাশীকে পাওয়া গেছে।

শুক্রবার ভেরাক্রুজ রাজ্যে এদের পাওয়া যায় বলে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) শনিবার জানিয়েছে। যাদের পাওয়া গেছে তাদের অধিকাংশই মেক্সিকোর প্রতিবেশী দেশ গুয়াতেমালার বাসিন্দা।

আইএনএম জানিয়েছে, আটকদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের এবং আট জন কিউবার।

এর পাশাপাশি ঘানার ছয় জন, ভেনেজুয়েলার চার, একুয়েডরের চার, ভারতের এক ও ক্যামেরুনের একজন আছেন।
ইনস্টিটিউটটি জানিয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী

আটকদের হয় নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকোতে প্রবেশ করে সেখান থেকে প্রতিবেশী যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে। এসব অভিবাসন প্রত্যাশীরা নিজ দেশের দারিদ্র্য ও সহিংসতা থেকে পালাতে চাইছে বলে জানায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments