ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ টাকা ২৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১১৩ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ৮৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৬ টাকা ৬৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments