ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৭ পয়সা, যা আগের বছর ২৮ টাকা ৪৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা।
আগামী ৫ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments