
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৯ পয়সা।
৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ০৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments