বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মেট্রোরেলসহ ১৬ প্রকল্প নিয়ে একনেকের বৈঠক চলছে
spot_img
spot_img

মেট্রোরেলসহ ১৬ প্রকল্প নিয়ে একনেকের বৈঠক চলছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৭২ কোটি ৪৭ লাখ টাকা।

একনেকের এজেন্ডায় থাকা ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত। ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-৫ দক্ষিণ রুট। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত মেয়াদের এ প্রকল্পে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সভায় আরও রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্প। পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাতের দুটি প্রকল্প, আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং নদী ব্যবস্থাপনা ও ভাঙন রোধের একাধিক প্রকল্পও রয়েছে।

এর মধ্যে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রয়েছে। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। এখন তা বাড়িয়ে ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এতে প্রকল্পটির ব্যয় বাড়ছে ৪ হাজার ৯৯০ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের অনুমোদিত ব্যয়ের তুলনায় ৮৯ দশমিক ৪৪ শতাংশ বেশি। একই সঙ্গে প্রকল্পের মেয়াদও বাড়িয়ে ডিসেম্বর ২০৩০ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।

রাজশাহীর ক্ষতিগ্রস্ত জেলা মহাসড়কগুলোকে উন্নত মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করতে ৯৪৩ কোটি ৮৭ লাখ ১৭ হাজার টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদের প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

এ ছাড়া বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকা এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো ও আবাসন সুবিধা নির্মাণে ৩৭৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পে আগে ২ হাজার ৩৩৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ের অনুমোদন ছিল। এখন তা বাড়িয়ে ২ হাজার ৬০৪ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ বাড়িয়ে জুন ২০২৭ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments