সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ: ভাতা ১০ হাজার টাকা
spot_img
spot_img

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ: ভাতা ১০ হাজার টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শিক্ষার্থীদের মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে। ছয় মাস মেয়াদের এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা। আগামী ১০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না প্রার্থীদের।

ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী, সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে ইন্টার্নরা পাবেন সনদ। এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে,
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা, অ্যাপিয়ার্ড (ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা) সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
  • স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে,
  • একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন,
  • আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

আবেদনের ঠিকানা-
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০। আলোচ্য ঠিকানা বরাবর পাঠাতে হবে এ আবেদন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments