বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৯ হাজার ৯২৩ জন পাস
spot_img
spot_img

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪৯ হাজার ৯২৩ জন পাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষা (এমবিবিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮২। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮২।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন রয়েছে।

আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে ফল জানতে পারছেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments