সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের তিন তারা
spot_img
spot_img

মেসির খেলা গ্যালারিতে বসে দেখলেন দেশের তিন তারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন-ফারিণ। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার মেসিদের খেলা উপভোগ করতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ছুটে গেলেন তারা। একই দিনে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন বাংলাদেশের আরেক তারকা অভিনয়শিল্পী মীর সাব্বিরও।

খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই তারা পৌঁছে যান স্টেডিয়ামে। এদিন তাসনিয়া ফারিণ ফাঁকা গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশন লেখেন, ‘Never early for Messi!

চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই বিজয় দুই তারকার উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের দুই তারকার মাঠে হাজির হওয়াটাও সার্থক হলো বলে মনে করছেন তাদের ভক্তরা।

দুই সন্তানকে নিয়ে খেলার মাঠে পৌঁছান অভিনয়শিল্পী ও পরিচালক মীর সাব্বির। গণমাধ্যমে এ অভিনেতা বলেন, ‘এত মানুষ জীবনে কোনো দিন সামানসামনি দেখিনি। ৮০ হাজারের বেশি দর্শক খেলা দেখছেন। একসঙ্গে আনন্দ নিয়ে খেলা দেখছেন। গ্যালারিতে দেখলাম, প্রচুর বাংলাদেশিরাও আসছেন। অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। তারাও দারুণ মজা করছেন। খেলার মাঠে আমার ছেলেরা বাংলাদেশের পতাকা উড়িয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments