
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৩ টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ০.৭০ টাকা বা ২৩৩৩ শতাংশ।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৯ টাকা। অর্থাৎ লোকসান থেকে মুনাফায় ফিরেছে মোজাফফর হোসেন স্পিনিং।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৩৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.১৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments