ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত রেটিং অনুযায়ী, কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘BB+’ এবং স্বল্পমেয়াদে ‘ST-4’ রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানির আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।
ইসিআরএল জানিয়েছে, কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২২ থেকে ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ ও ২০২৫ অর্থবছরের ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সর্বশেষ প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments