বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমোশাররফ করিম এবার ‘ফিটফাট বাবু’
spot_img
spot_img

মোশাররফ করিম এবার ‘ফিটফাট বাবু’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম। এবার তাঁকে দেখা যাবে কমেডি গল্পের ‘ফিটফাট বাবু’ নাটকে। গত ৮ মে পূবাইলে এর দৃশ্য ধারণ হয়েছে। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

মোশাররফ করিম বলেন, ‘ফিটফাট বাবু’ নাটকের গল্পটি অসাধরণ। এটি কমেডি গল্পের হলেও বিনোদনের পাশাপাশি বার্তাও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে’।

এদিকে সচেতনতামূলক বিজ্ঞাপনে কাজ করেছেন মোশাররফ করিম। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি নির্মিত হয়েছে।

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে ওভিসিটি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে অভিনয় করেছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া।

মোশাররফ করিম বলেন, “আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এ ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি করেছি। আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments