শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমোস্তফা গোলাম কুদ্দুসসহ সোনালী লাইফের ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
spot_img
spot_img

মোস্তফা গোলাম কুদ্দুসসহ সোনালী লাইফের ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাসপেন্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ বীমা কোম্পানিটির ৮ পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, মোস্তফা কামরুস সোবহান, শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন অনিকা, ফজলুতুননেসা, নূর-ই-হাফজা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-পরিচালক রাকিবুল হায়াত আজ মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এসব পরিচালক-কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

দুদকের আবেদনে বলা হয়, উল্লেখিত ব্যক্তিরা জাল চুক্তিনামা তৈরি করে বিভিন্ন সময়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল থেকে মোট ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে তদন্তাধীন আছে।

এতে আরো বলা হয়, গত ২০ আগস্ট তাদের বিদেশ গমনে ৬০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments