ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের প্রতিষ্ঠান মোস্তফা মেটাল লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।
আগামী ১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments