
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ০.১১ টাকা। এছাড়া নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৩৩ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০.৮৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments