শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যাক্সওয়েল তাণ্ডবে ভারতকে হারালো অস্ট্রেলিয়া
spot_img
spot_img

ম্যাক্সওয়েল তাণ্ডবে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের ২০১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলার পাশাপাশি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপের সেই ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন ম্যাক্সওয়েল।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ম্যাক্সওয়েলর হার না মানা মারকুটে সেঞ্চুরিতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে অজিরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেন রুতুরাজ গায়কোয়াড়।

২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার ট্রাভিস হেড ও অ্যারন হাড্ডি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে এসে পাল্টে দেন ম্য্যাচের চিত্র।

হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৬ রানে ১৮ বলে ৩৫ রান করে ফিরে যান হেড। এরপর মিডল অর্ডারে মার্কাস স্টোনিয়াস ২১ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়েছেন। সেই চাপ সামলে দলকে জয়ের পথে আনেন ম্যাক্সওয়েল।

শেষ পর্যন্ত ৪৭ বলে করেছেন সেঞ্চুরি। ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এই জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো অজিরা। ২-১ সিরিজে এগিয়ে আছে ভারত।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments