
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভার দ্যা কাউন্টারে (ওটিসি) তালিকাভুক্ত কোম্পানি ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২ টাকা ৬১ পয়সা লোকসান করেছে। গত বছরের একই সময়ে আয় ছিলো ৭২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ২০ টাকা ৫০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments