ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪ পয়সা। আগের বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৮ পয়সা বা প্রায় ২৯ দশমিক ২৭ শতাংশ।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২৩ পয়সা।
ডেইলি মেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments