ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানটির (এপ্রিল’২৪-জুন’২৪) সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৫১ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ১৬ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments