রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযমুনা ব্যাংক ৬ দিন বন্ধ রাখার ঘোষণা
spot_img
spot_img

যমুনা ব্যাংক ৬ দিন বন্ধ রাখার ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড নিজেদের ব্যাংকিং কার্যক্রম ৬ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ব্যাংকের সফটওয়্যার পরিবর্তনের কারনে ১লা এপ্রিল থেকে সকল লেনদেন স্থগিত থাকবে ব্যাংকটির। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যমুনা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশনের উদ্দেশ্যে ১ এপ্রিল রাত ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১১.৫৯ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে। আগামী ৭ এপ্রিল থেকে আবার ব্যাংকিং কারযক্রম চলবে।

ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments