মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিযারা আমানত ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ইসলামী ব্যাংকের
spot_img
spot_img

যারা আমানত ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ইসলামী ব্যাংকের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত নিয়ে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ব্যাংকটি। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।

সোমবার ব্যাংকের এক বিশেষ নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১ জুন থেকে ১৫ জুন ২০২৬ সময়ের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন। চলমান পরিস্থিতি বিবেচনায় এসব গ্রাহকের ক্ষেত্রে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে খরচ, চার্জ বা আর্থিক ক্ষতি হয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধা ফিরে পাবেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের অযথা গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments