শনিবার, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
spot_img
spot_img

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব সামনে এনেছে তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজি হলে দেশটির দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার ও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।

অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে যেকোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী।

অন্যদিকে নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়ন করলে তার সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, গাজায় পূর্ণ যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েল একটি নতুন রোডম্যাপ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের তিন-ধাপের প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের মধ্যদিয়ে শুরু হবে। এই সময়ে গাজার সমস্ত জনবহুল এলাকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে। শতশত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হবে।

বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস জানায়, তারা এই প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে।যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ বাইডেনের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানিয়েছেন।

তবে শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে স্মোট্রিচ জানান, তিনি নেতানিয়াহুকে বলেছেন, হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে না এনে সরকার যদি প্রস্তাবিত রূপরেখার সঙ্গে সম্মত হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটায়, তবে তিনি তার অংশ হবেন না।

তার কথার প্রতিধ্বনি করে ইতামার বেন-গভিরও বলছেন, এই চুক্তির অর্থ হলো যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। এটি একটি বেপরোয়া চুক্তি, যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি বলছেন, এই প্রস্তাবে রাজি হওয়ার চেয়ে তিনি বরং সরকারই ভেঙে দেবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments