ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমন আনন্দ তার জীবনে আর আসেনি। এমন ক্রিসমাসও তার জীবনে আর আসেনি। সাত বার ব্যালন ডিঅর জিতলেও সেই আনন্দ আর বিশ্বকাপ জয়ের আনন্দ এক হতে পারে না। ব্যালন ডিঅর জয়ের পুরস্কারগুলো মেসির পরবিারে আলো ছড়ালেও বিশ্বকাপ মেসির পরবিারে আলোর বন্যা বইয়ে দিয়েছে। সব আনন্দ বিশ্বকাপ পাওয়ার।

সেই আনন্দলগ্নের ক্রিসমাস আর কখনো আসেনি। ৩৫ বছর বয়স চলছে। আগের ৩৪ ক্রিসমাস উদযাপন করা মেসি এবার জীবনের সেরা ক্রিসমাস উদযাপন করলেন। মাত্র আট দিন আগে বিশ্বকাপ জিতে ক্রিসমাস উদযাপন করলেন মেসি। এখনো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলাররা ও আনন্দ উদযাপন করছেন। বিশ্বকাপ জয়ের আলো এখনো জ্বলজ্বল করছে। আট দিনের মধ্যে পৃথিবী জুড়ে চলে এলো ক্রিসমাস।
আর্জেন্টিনায় মেসি এবং তার পরিবার। মেসির জন্মের শহর রোজারিওতে রয়েছে তার অভিজাত বাড়ি। ক্রিসমাস ট্রি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন মেসি। বন্ধুদের সবাইকে দাওয়াত দয়েছিলেন। সে দনি মেসির স্ত্রী আন্তেলোনা রোকুজ্জো লাল রঙের পোশাক পরেছিলেন। লনে নেচেছেন মেসির স্ত্রী। স্বামীর জীবেন সবচেয়ে বড় সাফল্যের পর প্রথম ক্রিসমাস। এমন দিনে কোনো স্ত্রী আছেন নিজেকে ধরে রাখবেন। আনন্দের স্রোতে ভাসিয়ে গ্লাস হাতে নাচলেন। ক্যামেরাম্যান স্বামী মেসি। ভিডিও করলেন। সেই ভিডিও আপলোড দিলেন মেসি। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল আনন্দঘন মুহূর্তের ভিডিও করা ছবি।
রোজারিওতেই আরেক ফুটবল কিংবদন্তি ডি মারিয়ার বাসা। এবার নাকি সেখানে ইতিহাসে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে মেসি এবং ডি মারিয়ার বাসায়। লোকজনের ভিড়ও হয়েছিল সেখানে। বিশ্বকাপের আনন্দে থাকা আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়নদের ক্রিসমাসের আনন্দ উদযাপনের গন্ধ পেয়েছেন। এলাকার পুরোনো বন্ধুরাও এসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
কাতার বিশ্বকাপ মেসির জীবনের সেরা বিশ্বকাপ। যারা কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিছু বুঝে উঠতে পারছিলেন না তাদের কাছেও কাতার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকছে। বলছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ। ফাইনাল এখনো মানুষের মনে দাগ কেটে আছে। ফাইনাল নিয়ে এখনো আলোচনা চলছে মানুষের মনে। যরা মেসিভক্ত তাদের চোখে মেসি এক হাতে কি না পেয়েছেন। বিশ্বকাপের সঙ্গে গোল্ডেনবল পেয়েছেন। কাতার বিশ্বকাপে ৭ গোল করেছেন মেসি। তিনটা গোল করিয়েছেন। গোলের সাতটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। ৫ বার ম্যাচ-সেরা খেলোয়াড় হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেসি তার দলের অন্যদের সঙ্গেও কথা বলেছেন। এবং ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments