শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযেমন বিয়ে চান তাপসী
spot_img
spot_img

যেমন বিয়ে চান তাপসী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তাপসী পান্নু প্রেম করছেন, সে তো সবারই জানা। কিন্তু গণমাধ্যমে এ নিয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। শুধু কি তাই! প্রেম বা বিয়েও যে তিনি করবেন চলচ্চিত্রের বাইরের কাউকে, এ ইঙ্গিত তো আগেও দিয়েছিলেন। তাপসী সেটাই করেছেন। প্রেম করছেন ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে।

সারাক্ষণ অ্যাকশন কাটের সঙ্গে বসবাস পান্নুর। বাড়ির মানুষটিও যদি হয় সেই অঙ্গনের, তবে আর ‘জীবন’ রইল কোথায়! তাই একেবারে অন্য পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছেন তাপসী।

সম্প্রতি নিজেদের এই বৈচিত্র্যময় জীবন নিয়ে মুখ খুলেছেন একটি সাময়িকীর কাছে। আলাপনে ওই সাময়িকী জানতে চেয়েছিল, বিয়ের কেমন আয়োজন পছন্দ তাপসীর? অভিনেত্রীর উত্তর ছিল, ছিমছাম। একেবারে নাটকীয়তাহীন সাধারণ এক আয়োজনে বিয়ে করতে চান তিনি। তিনি মনে করেন, তাঁর বিয়ের আয়োজনে থাকবে নাচ, খাবার এবং অবশ্যই তা হতে হবে মাত্র এক দিনের।

সাধারণত তারকাদের বিয়ে নিয়ে হইহুল্লোড় পড়ে যায়। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে নানা ফন্দি আঁটতে হয়। শুধু তা–ই নয়, কেউ কেউ একেবারে বিদেশে চলে যান, উটকো ঝামেলা এড়িয়ে বিশেষ ও গোপন গন্তব্যে বিয়ে করবেন বলে। কিন্তু তাপসী ঘরের খবর পরকে বলতে নারাজ। তাই বিয়ের মতো পারিবারিক আয়োজন চান একেবারে নিজের মতো করে।

এর আগেও তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘নানা কারণেই আমি ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম করতে চাই না। আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রাখতে চাই। আমি সব সময় তাদের সঙ্গে তোলা ছবিই শেয়ার দিই, যারা আমার জীবনের সঙ্গে যুক্ত। ম্যাথিয়াসও তা–ই, যে আমার সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে আছে।

অনেকগুলো কাজ হাতে আছে তাপসীর। সামনে ব্লার, শাবাশ মিঠু, ওহ লাড়কি হ্যায় কাহান ও দোবারা ছবিগুলোতে দেখা যাবে তাঁকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments