শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদযেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ৪০ শতাংশের বেশি
spot_img
spot_img

যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ৪০ শতাংশের বেশি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ ৪০ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য গেছে।

কোম্পানিগুলো হলো: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স (বিআইএফসি), গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, জেএমআই হসপিটাল, মতিন স্পিনিং এবং সাউথইস্ট ব্যাংক।

বিজিআইসি

কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৩৫টি এবং পরিশোধিত মূলধন ৫০ কোটি ২ লাখ ৭৩ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ৪৭.২৬ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৩.৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.৩৪ শতাংশ শেয়ার। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ।

বাংলাদেশ ইন্ডাষ্ট্রিজ ফাইন্যান্স

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি এবং পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩.২৭ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৮.৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮.৩৮ শতাংশ শেয়ার। ২০১৪ সাল থেকে কোন ডিভিডেন্ড দেয়নি।

ইস্টার্ন ব্যাংক

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯৫ কোটি ৮১ লাখ ৩৪ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩.৬২ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.৪৪ শতাংশ, বিদেশিদের কাছে ০.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.৫১ শতাংশ শেয়ার। ২০২৪ সালে কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

গ্লোবাল ইসলামী ব্যাংক

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৬৭২টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৩.৯৯ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১৫.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.৫৮ শতাংশ শেয়ার। ২০২২ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

জেএমআই হসপিটাল

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩.৮৩ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩.৮৭ শতাংশ শেয়ার। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

মতিন স্পিনিং

কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার এবং পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫.০৩ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.২৫ শতাংশ শেয়ার। ২০২৪ সালে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১৪ কোটি ১ লাখ ৫৫ হাজার ১০০টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৯.৬৯ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ১১.৬২ শতাংশ, বিদেশিদের কাছে ০.৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮.৮২ শতাংশ শেয়ার। ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। তবে ২০২৪ সালে ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে।

সাউথইস্ট ব্যাংক

কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।

মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪০.৪২ শতাংশ। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৪.৪৭ শতাংশ, বিদেশিদের কাছে ০.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.১৭ শতাংশ শেয়ার। ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। তবে ২০২৪ সালে ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments