সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যযে শহরে টানা ৮৪ দিন সূর্য অস্ত যায় না
spot_img
spot_img

যে শহরে টানা ৮৪ দিন সূর্য অস্ত যায় না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উতকিয়াগভিতে শুরু হয়েছে বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়। শহরটিতে ১০ মে স্থানীয় সময় ভোর ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর টানা ৮৪ দিন আর অস্ত যাবে না।

পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে গ্রীষ্মকাল ঘিরে আর্কটিক অঞ্চলে এমন ঘটনা ঘটে, যা ‘মিডনাইট সান’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী ২ আগস্ট পর্যন্ত উতকিয়াগভির আকাশে সূর্য দৃশ্যমান থাকবে। আর প্রকৃত অন্ধকার ফিরতে অপেক্ষা করতে হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, জুনের শেষ দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য দিগন্তের নিচে নামে না। আর্কটিক সার্কেলের ভেতরের অঞ্চলগুলোতেই মূলত এ ঘটনা দেখা যায়।

তবে সারাক্ষণ সূর্যের আলো থাকলেও সেখানে তাপমাত্রা খুব বেশি বাড়ে না। আবহাওয়া সংস্থা আকুওয়েদারের তথ্যমতে, জুলাই মাস সবচেয়ে উষ্ণ হলেও ঐতিহাসিকভাবে শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাত্র ৪৯ ডিগ্রি ফারেনহাইট।

এনকোরিজসহ আলাস্কার অন্যান্য শহরেও বর্তমানে প্রতিদিন ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত সূর্যের আলো দেখা যাচ্ছে। দীর্ঘ দিনের আলো কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দারা রাতেও বাগান করা, মাছ ধরা ও অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments