বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাযে ১৫ দেশ নাম লেখাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে
spot_img
spot_img

যে ১৫ দেশ নাম লেখাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য আরও দুই দল তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে ইতালি। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসও।

এখন পর্যন্ত মোট ১৫টি দল এই বিশ্বকাপের জন্য নিশ্চিত হয়েছে। বাকি পাঁচটি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে, যার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৭ অক্টোবরের মধ্যে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। স্বাগতিক হিসেবে দুই দলই আগে থেকেই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ফলে এরা প্রত্যেকেই সরাসরি জায়গা পেয়েছে ২০২৬ আসরের জন্য।

যদিও ২০২৪ সালের বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি, আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের হিসেব অনুযায়ী ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সেরা তিন দলের মধ্যে থাকায় ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

উত্তর আমেরিকা অঞ্চল থেকে কানাডা বিশ্বকাপে উঠেছে আমেরিকাস রিজিওনাল ফাইনাল জিতে। ২০২৪ সালে তারা প্রথমবার খেলেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

১৫ দলের বিশ্বকাপ নিশ্চিত। বাকি পাঁচ দলের মধ্যে দুইটি আসবে আফ্রিকান বাছাইপর্ব থেকে, যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। অংশ নিচ্ছে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা ও স্বাগতিক জিম্বাবুয়ে।

আরও পড়ুন: সাফের মাঠের বেহাল দশা!

অন্যদিকে এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের মিলে যাওয়া বাছাইপর্ব হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। এখান থেকে তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে।

এই অঞ্চলের অংশগ্রহণকারী ৯টি দেশ হলো: মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, কুয়েত, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি ও সামোয়া।

এখন বিশ্বকাপ নিশ্চিত যে ১৫ দেশের–

ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments