ডেইলি শেয়ারবা্জার ডেস্ক: রংপুরে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১৩। বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া ভিসা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র।

গতকাল শুক্রবার, ৩ জুন রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩, রংপুর এর সহকারী পরিচালক ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।
জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার কিশামত গ্রামের মৃত খাইবার আলীর পুত্র মোহাম্মদ রফিক গত বুধবার ১ জুন র্যাব-১৩, শাপলা চত্বর বরাবরে প্রতারণার ১টি অভিযোগপত্র দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, তিন জন প্রতারক বিদেশি ভিসা প্রত্যাশী বেকার যুবকদের বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ অভিযোগপত্রটি আমলে নিয়ে এর সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং প্রতারক ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় র্যাব-১৩, রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার, ২ জুন রাত সোয়া ১০ টার সময় পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের দেউতী বাজার এলাকা থেকে আব্দুস সোবহানের পুত্র রফিকুল ইসলাম , আব্দুল জলিলের পুত্র সাইদুর রহমান এবং দুলাল মিয়ার পুত্র সামিউল ইসলামকে ভিসা সংক্রান্ত আলোচনাকালে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রতারকগণ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে। আটক প্রতারকগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী রফিক নিজে বাদি হয়ে র্যাবের সহযোগীতায় পীরগাছা থানায় নিয়মিত মামলা রুজু করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments