শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরতন টাটার চরিত্রে অভিনয় করেছিলেন যে অভিনেতা
spot_img
spot_img

রতন টাটার চরিত্রে অভিনয় করেছিলেন যে অভিনেতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সদ্যপ্রয়াত ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার বায়োপিক এখনো নির্মিত হয়নি। বুধবার (৯ অক্টোবর) রাতে এই ধনকুবেরের মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে সিনেমা নির্মাণের কথা শোনা যাচ্ছে। রতন টাটার চরিত্রে সুরিয়া, মাধবন বা অভিষেক বচ্চন অভিনয় করবেন- এমন গুঞ্জন শোনা গেছে। তবে অন্য একটি ছবিতে রতন টাটার চরিত্রে অভিনয় করেছিলেন এক অভিনেতা। কে তিনি?

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানাচ্ছে, তিনি ছাড়া আর কোনো অভিনেতাই রতন টাটার চরিত্রে অভিনয় করেননি বড় পর্দায়। সেই অভিনেতার নাম বোমান ইরানি।

ছবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।

২০১৯ সালের ২৪ মে মুক্তি পায় ছবিটি। পরিচালক ছিলেন ‘মেরি কম’ ছবির নির্দেশক ওমুঙ্গ কুমার। ছবিতে রতন টাটার চরিত্রে অভিনয় করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বোমান। রতন টাটার সঙ্গে তার চেহারার সাদৃশ্য নিয়ে কথাও বলেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানিয়েছিলেন, রতন টাটার চরিত্রে বরাবরই অভিনয় করার ইচ্ছা ছিল তার। এর ফলে ওমুঙ্গ ও টিমের বাকিরা যখন তাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, ঝটপট রাজি হয়ে গিয়েছিলেন বোমান।

বলেছিলেন, ‘ওমুঙ্গ ও বাকিরা ছবির জন্য দারুণ কাজ করছেন। আমার সিনগুলো আহমেদাবাদে শুট করা হয়েছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments