ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ০.৬ পয়সা বা ২.০০ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৮৩ বারে ৩ লাখ ৪ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৯ লাখ ৮০ হাজার টাকা।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি, জনতা ইন্সুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিংও বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments