ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজরের তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১৯, ২০ ও ২১ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে । রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারন শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩৪ টাকা লোকসান হয়েছিল। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৭ টাকা। যা গত এই সময় ছিলো ৯.৮০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ০.২২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments