বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরমজানে ব্যাংকিং লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত
spot_img
spot_img

রমজানে ব্যাংকিং লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজান মাসে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এই প্রজ্ঞাপন জারি করেছে। বলা হয়েছে, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। বিরতির সময় লেনদেন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম চলবে।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর যথারীতি ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় (রমজানপূর্ব অবস্থায়) ফিরে যাবে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যায়। ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments